মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁও থানা পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া আসামীসহ গ্রেফতার  ৪

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার দুই এসআইয়ের উপর হামলা করে ওয়ারেন্টভূক্ত আসামী ছিনিয়ে নেওয়ার এক সপ্তাহ পর ছিনিয়ে নেওয়া আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা ।
শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গত ১১জুন সোনারগাঁওয়ের পার্শ্ববর্তী রূপগঞ্জের যাত্রামূড়া এলাকায় পুলিশের উপর হামলা করে।
শনিবার সকালে র‌্যাব-১১’র উপ-পরিচালক একেএম মুনিরুল আলম তাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলন ওয়ারেন্টভূক্ত আসামি মো. আমিন (৪০), রিনা বেগম (৪১), রিপন মিয়া (৩৮) ও আছমা (৩৮)। তাদেরকে সোনারগাঁও থানায় হস্তান্তর করেছে র‌্যাব। শনিবার সকালে গ্রেফতারকৃতূের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে র‌্যাব তাদের কাছ থেকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ১টি ওয়াকিটকি সেট, মোবাইল সেট, ১টি পুলিশ আইডি কার্ডসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করে।
গত ১১ জুন সোনারগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) মো. ফারুক হোসেন ও মেরাজুল ইসলাম সোহাগের ওপর হামলা করে ওয়ারেন্টভূক্ত আসামী মো. আমিনকে ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় আহত সোনারগাঁও থানার উপ-পরিদর্শক মো. ফারুক হোসেন পরদিন বাদি হয়ে মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে র‌্যাব পুলিশের পাশে ছায়া তদন্ত করে তাদের গ্রেফতার করে।মামলা সূত্রে জানা যায়, গত ১১ জুন সোনারগাঁও থানা পুলিশ জানতে পারে কাচঁপুরে ওপেক্স সিনহা গামেন্টসের সামনে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মো. আমিন (৪০) অবস্থান করছে। সেখানে সোনারগাঁও থানার উপ-পরিদর্শক মো. ফারুক হোসেন ও উপ-পরিদর্শক মেরাজুল ইসলাম সোহাগ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দেহ তল্লাশী শেষে ভ্যানে তোলার সময় কৌশলে রূপগঞ্জে যাত্রামূড়া এলাকার দিকে পালিয়ে যায়।
পুলিশ তাকে অনুসরণ করে রূপগঞ্জ থানান যাত্রামূড়া এলাকার পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে থেকে আবারও গ্রেফতার করে করে। ফিরে আসার সময় গ্রেফতারকৃত আসামিরাসহ অজ্ঞাত আসামিরা পুলিশকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করে। হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে পুলিশের দুই এসআই গুরুতর জখম করে। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে গ্রেফতারকৃত ওয়ারেন্টভূক্ত আসামি মো. আমিনকে ছিনিয়ে নেয়। এসময় তারা সরকারী মালামাল পুলিশের ওয়াকিটকি ওয়ারলেস সেট, মোবাইল, আইডি কার্ড ও নগদ টাকা হাতিয়ে নেয়।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান সোনারগাঁও নিউজকে জানান, পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD