রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

সোনারগাঁওয়ে শতাধিক ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাতের আধাঁরে শতাধিক ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।  শনিবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরকামালদী এলাকার রফিকুল ইসলামের ফলজ বাগানের বিভিন্ন গাছ কেটে ফেলার অভিযোগ উঠে। এ ঘটনায় রোববার দুপুরে রফিকুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেন বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

বাগানের মালিক রফিকুল ইসলাম জানান, শনিবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তার ফলজ বাগানের  ৫২টি লিচু গাছ, ১০টি কাঁঠাল গাছ, ৫টি আনার ও ১০টি জলপাই গাছসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ করাত দিয়ে কেটে ফেলেছে। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।
তিনি দাবি করেন, সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিজয়ী চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালামের পক্ষে নির্বাচন করেছেন। নির্বাচনের আগে পরাজিত প্রার্থী বাবুল হোসেনের সমর্থকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তার ধারনা, নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থকরা প্রতিহিংসায় তার বাগানের ফলজ গাছ কেটেছে।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মো. মহসিন বলেন, দুর্বৃত্তদের গাছ কাটার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD