রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

জামপুরে জুয়া খেলা নিয়ে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে জুয়া খেলা নিয়ে তর্কের জেরে এক যুবক সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। নিহত যুবকের নাম রাকিব হোসেন (২৫) ।

শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  সে মারা যায়। এর আগে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা কমিউনিটি ক্লিনিকের পাশের আলী হোসেনের বাড়িতে সে গুলিবিদ্ধ হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহত রাকিব নারায়ণগঞ্জের আড়াইহাজারের বালিয়াপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকায় আলী হোসেনের বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার আসর ও মাদক ব্যবসা চলে আসছে। আলী হোসেনের বাড়িতে আশপাশের কয়েকটি উপজেলাসহ ঢাকা থেকে জুয়ারীরা এসে জুয়ার আসর বসে। র‌্যাব ও পুলিশ একাধিকবার ওই বাড়িতে হানা দিলেও জুয়া ও মাদক ব্যবসা নিয়ন্ত্রন হয়নি।  শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বালিয়াপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে রাকিব হোসেন ওই বাড়িতে জুয়া খেলতে বসে। এক পর্যায়ে বালিয়াপাড়া গ্রামের সন্ত্রাসী মাসুদ এসে রাকিবের কাছ থেকে জুয়া খেলার পাওনা টাকা দাবি করে। এসময় তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে সন্ত্রাসী মাসুদ তার কোমর থেকে পিস্তল বের করে রাকিবের বুকে গুলি করে। আহত অবস্থায় রাকিবকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে দুপুর ২ টার দিকে  সে মারা যায়।

স্থানীয়দের অভিযোগ, জামপুরের পাকুন্ডা এলাকায় দুই চেয়ারম্যানের দ্বন্দে অপরাধীদের অভয়রান্যে পরিণত হয়েছে। বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়া ও সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলুর মধ্যে কোন ঘটনা ঘটলেই বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে যায়। সন্ত্রাসীরা কারো না কারো পক্ষে এসে স্থানীয়দের বিভ্রান্তকর পরিস্থিতিতে ফেলে ভয় ভীতি দেখায়। বহিরাগত সন্ত্রাসীদের ভয়ে স্থানীয়রা সব সময় তটস্থ থাকেন।

জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইয়া জানান, পাকুন্ডা কমিউনিটি ক্লিনিকের পাশে গুলিতে একজন আহত হওয়ার খবর শুনেছি। বহিরাগত লোকজন এসে জুয়ার খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পরে শুনেছি ওই যুবক মারা গেছেন। আগত বগিরাগত সন্ত্রাসীদের আসা যাওয়া বন্ধে প্রশাসনের দৃষ্টি কামনা করছি। স্থানীয়দের অভিযোগ সত্য নয়।

জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হামীম শিকদার শিপলুর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। ক্ষুদে বার্তা দিয়েও সাড়া মেলেনি।

তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. সাইফুল ইসলাম সোনারগাঁও নিউজকে জানান, জুয়া খেলার পাওনা টাকাকে কেন্দ্র করে হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। হত্যাকান্ডের শিকার যুবক ও অপরাধী দুজনেই বহিরাগত। তারা পাশ্ববর্তী আড়াইহাজার উপজেলা থেকে এসে এ ঘটনা ঘটিয়েছে। হত্যাকান্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD