শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে বৃষ্টি উপেক্ষা করে  পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওকে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন সোনারগাঁওয়ের শিক্ষার্থীরা।
 শুক্রবার  সকালে দুই শতাধিক শিক্ষার্থী একত্রিত হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দলে দলে বিভক্ত হয়ে কাজ করেন তারা। এ সময় তারা ট্রাফিকের দায়িত্ব পালন করেন এবং রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়,  শুক্রবার সকাল থেকে ঢাকা-চট্রগ্রাম  মহাসড়কের সোনারগাঁওয়ে কাঁচপুর, মোগরাপাড়া বাস স্ট্যান্ড ছাড়াও কলেজ রোড, থানা রোড, উপজেলা কার্যালয়ের সামনের রাস্তা, ট্রাফিক পয়েন্ট ও বিভিন্ন জায়গা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। এ সময় ব্যস্ততম রাস্তার যানবাহন চলাচল স্বাভাবিক রাখতেও দেখা গেছে তাদের। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষও অংশ নেন।
অটোরিকশাচালক শফিকুল ইসলাম জানান, কলম আর বইয়ের ব্যাগ ছেঁড়ে আজ তারা দেশের প্রয়োজনে হাতে ঝাড়ু আর কাঁধে নিয়েছে ময়লার বস্তা। তারা খুব ভালো কাজ করছে। দেশের জন্য তারা যা করেছে তাদের এ ঋণ কখনো শোধ করা যাবে না।
কর্মসূচিতে অংশ নেয়া বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের জড়িত শিক্ষার্থী বিপুল রায়হান জানান, সোনারগাঁওয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিষ্কার করতে ব্যস্ত সময় পার করেন। জীবনের ঝুঁকি নিয়ে আমরা ঢাকাসহ সোনারগাঁওয়ে ছাত্র আন্দোলনে সরব ছিলাম। বর্তমানে আমরা রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনা পরিষ্কার করেছি। একাধিক দলে বিভক্ত সিনিয়র এবং স্থানীয় সাংবাদিকদের সহায়তায় ট্রাফিকের ভূমিকায় রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করে যাচ্ছি। আমাদের দেশ একটা সুন্দর নিয়মে চলুক এবং একটা সুন্দর বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে সবাই চলুন কাজ করি।
আরও একাধিক শিক্ষার্থী জানান, রাস্তায় যে ট্রাফিক পুলিশ নেই, তা বোঝা যাচ্ছে না। ছাত্ররা খুব সুন্দরভাবে সড়কের নিয়ন্ত্রণ নিয়েছে। যতদিন পুলিশ তাদের কাজে না ফিরবেন ততদিন পর্যন্ত শিক্ষার্থীরা সড়কের শৃংখলা ঠিক রাখতে কাজ করে যাবেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD