সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালীরা কী আমাদের ভালো চাইবে? প্রশ্ন এমপি মান্নানের আড়াই হাজারে মিশুক ছিনতাই করতে চালককে হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার রূপগঞ্জে ঐতিহ্যবাহী পাতিল দৌড় প্রতিযোগিতা, হাজারো দর্শকের উচ্ছ্বাস রাজনৈতিক সচিব হলেন খাইরুল ইসলাম সজিব পিরোজপুরে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজালাল মিয়া গণসংযোগ সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সোনারগাঁওয়ে টিসিবি পন্যের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, যাচাই বাছাইয়ে নয় ছয় স্কুল ছাত্রীকে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল :  পুলিশ সেই কিশোরকে সমাজসেবার তত্ত্বাবধানে পরিবারের জিম্মায় দিল 

রাজনৈতিক সচিব হলেন খাইরুল ইসলাম সজিব

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান তার ছেলে খাইরুল ইসলাম সজিবকে নিজের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব দিয়েছেন।

রোববার (৯ আগস্ট) এ সংক্রান্ত নিয়োগপত্রে স্বাক্ষর করেন সংসদ সদস্য।

সংসদ সদস্যের স্বাক্ষরিত নিয়োগপত্রে বলা হয়েছে, রাজনৈতিক সচিব হিসেবে সজিব নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনে সহযোগিতা করবেন। পাশাপাশি সংসদ সদস্যের পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্বও পালন করবেন।

নিয়োগপত্রে আরও উল্লেখ করা হয়, সংসদ সদস্যের নির্বাচনী এলাকার কার্যক্রমকে আরও সমন্বিতভাবে পরিচালনা এবং সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে রাজনৈতিক সচিব হিসেবে সজিব প্রয়োজনীয় সহযোগিতা দেবেন।

খাইরুল ইসলাম সজিব এর আগে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD