সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে মালয়েশিয়া প্রবাসী বহন করা গাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মালয়েশিয়া প্রবাসী বহন করা গাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।  সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। ডাকাতরা প্রবাসীর স্বণংলংকার, নগদ টাকা, পাসপোর্ট, ৬টি মোবাইল সেট, মালয়েশিয়া রিংগিতসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মালয়েশিয়া প্রবাসী মো. মামুন মিয়া বাদি হয়ে মঙ্গলবার সকালে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার নরচনপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে মো. মামুন মিয়া দীর্ঘদিন পর গত সোমবার মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর থেকে একটি  মাইক্রোবাসযোগে তার দুই ভাই মোজাম্মেল হোসেন ও কামাল হোসেনসহ বাড়ি ফেরার পথে মহাসড়কের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে রাত আড়াইটার দিকে পৌঁছালে ১০-১২জনের ডাকাত দল তাদের বহনকারী মাইক্রোবাসটি গতিরোধ রোধ করে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র ঠেঁকিয়ে তাদের মারধর করে নগদ ৬৫ হাজার টাকা, চার ভরি স্বর্ণ, দুটি পাসপোর্ট, ৬টি মোবাইল সেট, ১২শ’ মালয়েশিয়া রিংগিতসহ প্রায় ৫ লাখ টাকার মালপত্র লুট করে।

মালয়েশিয়া প্রবাসী মো. মামুন মিয়া বলেন, দেশে ফিরে ডাকাতের কবলে পরতে হবে ভাবতে পারিনি। ডাকাতরা আমার পরনের কাপড় ছাড়া কিছুই রাখেনি। তবে সকল কিছু নিয়ে গেলে আপত্তি ছিল না। আমার পাসপোর্ট দুটি ফেরত না পেলে মালয়েশিয়া যেতে সমস্যা হবে। উদ্ধারের জন্য থানায় অভিযোগ দায়ের করেছি

সোনারগাঁও থানার উপ- পরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার বলেন, ডাকাতির বিষয়ে অভিযোগ পাইনি। তবে শুনেছি সেনাবাহিনীর সঙ্গে ভূক্তভোগীরা কথা বলেছেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD