শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন

সোনারগাঁওয়ে গ্যাসের চুলার আগুনে তিনজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে স্বামী-স্ত্রী ও তাদের এক সন্তান দগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী চিনিষ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- লায়লা বেগম (৫০), স্বামী হাবিবুর রহমান (৫৫) ও ছেলে রিফাত হোসেন (২৫)। তাদের মধ্যে লায়লা বেগমের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন  স্বজনরা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিষ গ্রামের কবির মিয়ার ভাড়াটিয়া লায়লা বেগম গত বুধবার রাতে গ্যাসের চুলা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাতে গ্যাসের চুলা লিকেজ হয়ে গ্যাস বের হয়ে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে।   বৃহস্পতিবার সকালে ফজর নামাজ পড়ে লায়লা বেগম গ্যাসের চুলা জালাতে আগুন দিলে ঘরের মধ্যে বাতাসে মিশে থাকা গ্যাসে আগুন লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা লায়লা বেগম, তার স্বামী হাবিবুর রহমান ও ছেলে রিফাত হোসেনের গায়ে আগুন লেগে দগ্ধ হয়। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন আগুন নিভিয়ে উদ্ধার করে তাদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে লায়লার ৭০ শতাংশ তার স্বামী হাবিবুর রহমানের ৩০ শতাংশ ও  ছেলে রিফাতের ২০ শতাংশ পুড়ে গেছে। তবে লায়লা বেগমের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন।

হাসান মাহমুদ রিপন

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD