রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ

সোনারগাঁওয়ে দাবিকৃত চাঁদা না দেয়ায় তরকারী ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দাবিকৃত চাঁদা না দেয়ায় এক তরকারী ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে সন্ত্রাসীরা। গত রোববার বিকেলে উপজেলার বারদী ষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীরা ওই তরকারী ব্যবসায়ীর দোকান ভাংচুর ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। আহত কাঁচা তরকারী ব্যবসায়ী মো. শাওন (২২) কে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । এ ঘটনা আহত তরকারী ব্যবসায়ীর বড় ভাই সোহেল রানা বাদী হয়ে গতকাল সোমবার সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের নাগপাড়া গ্রামের মো. শহিদুল্লাহের ছেলে মো. শাওন বারদী ষ্ট্যান্ড এলাকায় আল মদিনা মার্কেটের সামনে কাঁচা তরকারীর দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে। গত কয়েকদিন যাবত একই ইউনিয়নের সেনপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে শাহীন, সিফাতসহ ৮/১০ জনের একটি দল শাওনের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। শাওন চাঁদা না দিলে দোকানদারী করতে দেওয়া হবে না বলে নানা ভয়ভীতিসহ হুমকি দেয়। গত শনিবার বিকেলে শাহীন ও সিফাতের নেতৃত্বে আনার হোসেন, হযরত আলী, শাওন, আমান, সাগর, জামালসহ অজ্ঞাত নামা আরো ৩/৪ জন রামদা, চাপাতি, ছুরি চাকু, লোহার রডসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বারদী ষ্ট্যান্ড এলাকায় আল মদিনা মার্কেটের সামনে এসে তরকারী ব্যবসায়ী শাওনের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় শাওন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা শাওনের ওপর হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্বকভাবে রক্তাক্ত জখম করে। হামলাকারীরা শাওনের তরকারীর দোকান ভাংচুর করে ক্যাশবাক্স থেকে নগদ সাড়ে ১৪ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। পরে এলাকার লোকজন আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত শাওনের বড় ভাই বাদী সোহেল রানা জানান, সেনপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে শাহীন ও সিফাত এতদিন জাতীয় পার্টি করতো। আগে তারা ও তাদের বাপ চাচারা বিএনপি করতো। এখন গত ৫ আগষ্ট শেখ হাসিনার সরকার পতনের পর তারা এলাকায় বেপরোয়া হয়ে ওঠে। এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজী ও দখলবাজী করে। আমার ভাইয়ের কাছ থেকে তারা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় শাহীন ও সিফাত নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার ছোট ভাইকে হত্যার চেষ্টা করে কুপিয়ে পিটিয়ে আহত করে।

অভিযুক্ত শাহীন জানান, এ ব্যাপারে আমরা কেউ জড়িত না। তারা আমাদের ওপর মিথ্যা অপবাদ দিচ্ছে। আমরা  কোন চাঁদাবাজী করি না। পুরো ঘটনাই মিথ্যা ও সাজানো।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. মহসিন জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD