প্রচ্ছদ

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সোনারগাঁও নিউজ ৫ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৪১ পিএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ;
নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিন মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও যুগ্ম সম্পাদক রবিউল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সহ সভাপতি নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, সোনারগাঁ প্রেস ক্লাবের উপদেষ্টা মাহফুজুর রহমান, সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস, কবি শাহেদ কায়েস, সুজন-সুশাসনের জন্য নাগরিক সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মনির, মোগরাপাড়া ক্রেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মহিউদ্দিন খাঁন, উদীচি শিল্প গোষ্টি সোনারগাঁ শাখার সভাপতি শংকর কুমার দাস প্রমূখ। পরে দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে প্রেস ক্লাবের ৩৭ বছর পূর্তি অনুষ্ঠানটি শেষ হয়।