সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

সোনারগাঁওয়ে বিএনপি নেতার রেলওয়ের লিজকৃত সম্পত্তি উদ্ধারে দাবি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপি নেতার রেলওয়ের লিজকৃত সম্পত্তি উদ্ধারের দাবি জানিয়েছেন। গ

রোববার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় এক সংবাদ সম্মেলন করে এ দাবি করেন। সংবাদ

সম্মেলনের লিখিত বক্তব্য তুলে ধরেন সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী সেলিম সরকার। সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন স্থানীয় কাঠালিয়া পাড়া গ্রামের আমজাদ হোসেন, নয়াপুর বাজার কমিটির সহ-সভাপতি মুকবুল হোসেন, আব্দুল মতিন  মো. রনি, মফিজুল ইসলাম প্রমুখ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১০ সালে নয়াপুর কাঁচাবাজারের পেছনে বাংলাদেশ রেলওয়ে থেকে ৩৭শতাংশ জমি কৃষি লিজ নিয়েছেন। লিজ নেওয়ার পর তিনি ওই জমি বাউন্ডারি করে দখলে নিয়েছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারনে তাকে ২৭টি হয়রানীমূলক মামলা দিয়ে বাড়ি ছাড়া করে রেখেছেন। ৪ বার তিনি জেলে গিয়েছেন। এ সুযোগে কাঁচপুর ইউনিয়নের ললাটি গ্রামের বাসিন্দা ও নয়াপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমানের নেতৃত্বে শামীম খন্দকার, মনির হোসেন, আমিনুল ইসলাম, তাওলাদ মুন্সিসহ ১০-১২জনের একটি দল জোরর্প্বূক অবৈধভাবে দখলে নিয়ে নেয়। ওই সময়ে সোনারগাঁও থানা ও ইউপি কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। তার লিজের সঠিক কাগজপত্র দেখে তাকে দখলে দেয়। কিন্তু মামলা দিয়ে বাড়ি ছাড়া করে রাখার কারণে জমিটি আর তিনি কব্জায় নিতে পারেননি। ফলে বেআইনিভাবে তার লিজের জমিতে দোকান ঘর নির্মাণ করে বিক্রি করে দেন আতিকুর রহমান। এ জমি থেকে তারা লাখ লাখ টাকা বানিজ্য করেছেন।
তিনি আরো বলেন, গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর তিনি পরদিন ৬ আগষ্ট জেল থেকে ছাড়া পান। ছাড়া পাওয়ার পর নয়াপুর বাজারের ব্যবসায়ীদের ডেকে র্নিভয়ে ব্যবসা করার জন্য তাদের সাহস দিয়েছি। গত বৃহস্পতিবার তারিখ তার লিজ নেওয়ার সম্পত্তি পুনরায় দখলে নেওয়ার জন্য জমিতে গেলে আতিকুর রহমান ও তার লোকজন গিয়ে আমার ছেলে, ভাই ও আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে তার হাত ভেঙে দেয়। শুধু তাই নয় তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি চাঁদাবাজির মিথ্যা অভিযোগ দায়ের করেন। তিনিও একটি অভিযোগ দিয়েছেন।

তিনি আরো বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে তারদলীয় রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামীলীগের এ গ্রুপকে বিএনপির লোকজন সহযোগিতা করে যাচ্ছেন। তাকে দলীয় পদ থেকে অপসারণের জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার বিএনপি দলীয় লোকজন পঞ্চমীঘাট বাজারে ব্যবসায়ীদের দোকানপাট লুট করেছেন। কিন্তু তিনি নয়াপুর বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা দিয়েছেন। অপসারণ হলে তাদের হওয়ার কথা। আমাকে কেন ব্যক্তিগত বিষয়ে অপসারণ করবেন ?
হাজী সেলিম সরকার বলেন, বাংলাদেশ রেলওয়ে থেকে বৈধ পস্থায় লিজ নিয়ে জমি দখলে নিতে গিয়েছি। তার কাছে বৈধ কাগজপত্র রয়েছে। অন্য কারো কাছে সঠিক ও বৈধ কাগজ থাকলে পারলে দেখান। তিনি এ জমিতে আর যাবেন না। অন্যদের কাগজপত্র না থাকলে প্রশাসন যেন ওই জমি উদ্ধার করে তাকে বুঝিয়ে দেন।

অভিযুক্ত নয়াপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, জমি দখল করিনি। এ জমির আমারও বৈধ কাগজপত্র রয়েছে। আমাদের কাছে চাঁদা চাওয়ার কারনে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD