সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

সোনারগাঁওয়ে ছাত্রদলের  প্রতিবাদ  ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস, দখলদার মুক্ত করতে ছাত্রদলের নেতৃবৃন্দ  প্রতিবাদ সমাবেশ  ও বিক্ষোভ মিছিল বের করে।
সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবু তাহের রিফাত বাবু, সোনারগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাহীম মিয়া, সোনারগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সানভীর সরকার রিফাত, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম রাজ,  ছাত্রদলের আহ্বায়ক সদস্য জাফর আহমেদ তুষার, ছাত্রদল নেতা মাহফুজুর রহমান মানিক, রায়হান আহম্মেদ রিদয় প্রমুখ।
এসময় সোনারগাঁও উপজেলা, পৌরসভা ও সোনারগাঁও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভা শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD