নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদীতে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার বারদী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বারদীর রিবর বালুর মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মুন্সী।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন মেম্বার,সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, মাই টিভি সিনিয়র সাংবাদিক ইউসুফ আলী, বারদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আমজাদ হোসেন,সহ সভাপতি সাত্তার মেম্বার, করিম মেম্বার, হাবিবুল্লাহ , সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, নাসির মেম্বার, দপ্তর সম্পাদক আব্দুল মতিন, বারদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম প্রমুখ। এসময় ৮ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত দিন