রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে সাবেক এমপির ছোট ভাই ডিবি পুলিশের হাতে গ্রেফতার সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে নির্মাণাধীন সড়কে ফাটল বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা

সোনারগাঁওয়ে বিএনপির বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উপজেলা মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল।

সোনারগাঁও উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। এসময় আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, রফিকুল ইসলাম বিডিআর, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা তাজুল ইসলাম সরকার, আতাউর রহমান, মজিবুর রহমান, সেলিম হোসেন দিপু, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ফারুক হোসেন প্রমুখ। এসময় সোনারগাঁও উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে

সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মো, মোশাররফ হোসেনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে কয়েকহাজার নেতাকর্মী অংশ নেন। র‌্যালীটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তার বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিন করেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD