শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা সোনারগাঁওয়ে রাস্তার উপর বাড়ি নির্মান, বের করা যায় না মৃত ব্যক্তির লাশ, চলাচলে বিঘ্ন সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

সোনারগাঁওয়ে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পরবর্তী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজে মাঠে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের তত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থপনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও
উপজেলা পরিষদের চেয়ারম্যান  এ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তাগণ প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব বিশদ আলোচনা করেন। তাঁরা সংশ্লিষ্টদের আরো বৃহৎ পরিসরে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের জন্য আহ্বান জানান।
বক্তব্য শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, সোনারগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রধান।এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান,  সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD