মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ  

সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির ভবনে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে সাড়ে ৪ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটে নি।
জানা যায়, সোমবার ভোর সোয়া ৫টার দিকে উপজেলার ঝাউচর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপের ফ্রেশ টিস্যু উৎপাদনকারী পেপার অ্যান্ড পাল্প কারখানার গোডাউনে বৈদ্যুতিক র্শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ সোনারগাঁ, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে প্রায় সাড়ে ৪ ঘন্টা পর সকাল সাড়ে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।
সোনারগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার সুজন কুমার হালদার জানান, স্থানীয় ফায়ার সার্ভিস এবং মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। টিস্যু কারখানায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই বেগ পেতে হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটে নি।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ পরিচালক সালেহ উদ্দিন জানান, সোমবার সকাল সোয়া ৫ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাড়ে ৫ টার মধ্যে তারা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বিভিন্ন স্টেশনের ১২ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্টিস লিমিটেডের নির্বাহী পরিচালক (টেকনিক্যাল) কার্তিক চন্দ্র দাস জানান, আগুনে কি পরিমান ক্ষতি হয়েছে তা পর্যালোচনা করা হয় নি। আমাদের এ কারখানার সম্পূর্ন মেশিনারিস পুড়ে গেলে ক্ষতি পরিমান প্রায় সাড়ে ৫শ’ কোটি টাকা হতে পারে। তবে ক্ষতি পরিমান পরবর্তীতে অনুসন্ধানের পর সঠিক ভাবে বলা যাবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD