সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গণসংযোগের মধ্য দিয়ে যুবদল নেতা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস 

সোনারগাঁওয়ে উলামা মাশায়েখ ও তাওহীদী জনতা বিক্ষোভ সমাবেশ

oppo_2

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে মুসল্লীদের ওপর সাদপন্থীদের বর্বরোচিত হামলায় নিহত ও আহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।

বুধবার বেলা ১১ টায় উলামা মাশায়েখ, তাবলীগ সাথী ও তাওহীদী জনতা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

সোনারগাঁও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মহিউদ্দিন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা উবায়দুল কাদের নদভী, মাওলানা সাদিকুর রহমান , মুফতী মুহাম্মাদ সাইদুর রহমান, মুফতি আবু বকর কাশেমী, মাওলানা জহিরুল ইসলাম ফারুকী, মাওলানা আব্দুল দাইয়ান, মাওলানা কামাল হোসেন প্রমুখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রদক্ষিন করে।

সমাবেশে বক্তারা বলেন, মানুষের মধ্যে মতের অমিল, ভিন্নমত, সংগ্রাম ও বিরোধিতা থাকতে পারে। কিন্তু মানুষ হয়ে মানুষকে হত্যা করা যায় না। আমরা এ হত্যাকারীদের বিচার চাই। তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেন।

সাদপন্থীদের উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, আপনাদের স্পষ্ট করে বলতে চাই আপনারা আমাদেরকে যুবায়ের পন্থী বলবেন না। আমরা যুবায়ের পন্থী নই, আমরা হলাম হক পন্থী। আমাদের যুবায়ের পন্থী অ্যাখ্যা দিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিবেন না। ৫ আগস্টের পর আমরা সোনারগাঁওকে শান্ত রেখেছি। দেশের জন্য আমরা মাঠে ছিলাম এবং থাকবো।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD