সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা সেতু এলাকায় অ্যাম্বুলেন্স ও সিএনজি বেবি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৫ জন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার বিকেলে মহাসড়কের মেঘনা সেতুর প্রবেশ মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছিয়া খাতুন (৬০)। নিহতের ঠিকানা জানা যায় নি। আহত একজনের পরিচয় জানা গেছে তিনি হলেন আলেয়া খাতুন (৬০) সে বরিশাল পিরোজপুরের নাজিরপুরের রঘুনাথপুর গ্রামের মৃত মান্নান মিয়ার স্ত্রী। বাকিদের পরিচয় এখন পর্যন্ত জানা যায় নি।
কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট শুভ্র সরকার জানান, সিএনজি বেবি ট্যাক্সিটি রোববার বিকেলে সোনারগাঁওয়ের মোগড়াপাড়া থেকে গজারিয়া যাচ্ছিল। পথে মেঘনা টোল প্লাজার উল্টো পথ দিয়ে মেঘনা সেতুতে উঠার সময় প্রবেশ মুখে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীর নিহত হয়। এসময় সিএনজি বেবি ট্যাক্সিতে থাকা চালকসহ বাকি ৫ জন আহত হয়। অ্যাম্বুলেন্সটি (ঢাকা-মেট্রো-৭১-৪৪৩০) জব্দ করা হয়েছে। আহতদের স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎতক্ষণিক আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত দিন