বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে উপজেলা মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জাকারিয়া ভূঁইয়ার নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে।

মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া র‌্যালীটি আফিয়া সিএনজি স্টেশনে এসে শেষ হয়।

র‌্যালীতে জেলা, উপজেলার সাবেক ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।

র‌্যালীতে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক বিল্লাল এইচ সরকার, আশিকুর রহমান, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিফাত আদনান, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহাজালাল প্রমুখ।

র‌্যালী শেষে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্যে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জাকারিয়া ভূঁইয়া বলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টিকারী, দখলবাজ শেখ হাসিনা, শামীম ওসমানসহ গডফাদারদের কখনো পরোয়া করেনি, ভবিষ্যতেও করবে না। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করা হবে। তাই তারেক রহমানের উপর আস্থা রাখতে হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD