রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে হাটের দোকানে চাঁদা না দেওয়ায় হামলা,  ৫ ব্যবসায়ী আহত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঐতিহাসিক আনন্দবাজার হাটে স্থায়ী দোকানের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় চাঁদাবাজদের বিরুদ্ধে।

শনিবার দুপুরে সাপ্তাহিক হাটে এ ঘটনা ঘটে। চাঁদা দিতে অস্বীকার করায় শতাধিক দোকান বন্ধ করে ৫ ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে। আহতদের সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এঘটনায় শনিবার সন্ধ্যায় সোনারগাঁও থানায় আনন্দবাজার বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদি হয়ে  শনিবার সন্ধ্যায় অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ঐতিহাসিক  আনন্দবাজার হাটে দক্ষিণ দামোদরদী গ্রামের মোতালেব মিয়ার নেতৃত্বে হাবিবুর রহমান,মহসিন মিয়া, বাবু মিয়া,ফয়সালসহ ২০-২৫জনের একটি দল দেশীয় অস্ত্র রামদা, হকিস্টিক, লোহার রড, ছোড়া নিয়ে বিভিন্ন দোকানে গিয়ে প্রতি দোকান থেকে সপ্তাহে এক হাজার টাকা করে দাবি করে। ওই সময়ে ব্যবসায়ীরা বাজার সমিতির সিদ্ধান্ত মোতাবেক চাঁদা দিতে অস্বীকার করে। এক পর্যায়ে ব্যবসায়ী ইমন মিয়া, সাইফুল ইসলাম, অনিক মিয়া, রাসেল মিয়াকে পিটিয়ে আহত করে চাঁদাবাজরা। আহতদের আহতদের সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এসময় চাঁদাবাজরা টাকা না পেয়ে হাটের শতাধিক দোকান বন্ধ করে দেয়। এঘটনায় এঘটনায় সন্ধ্যায় সোনারগাঁও থানায় আনন্দবাজার বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদি হয়ে অভিযোগ দায়ের করেছেন।

বাদি আব্দুর রহমান বলেন, মোতালেবের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল বিভিন্ন সময়ে বাজারে এসে তাদের টাকা দিতে হুমকি দিচ্ছিল। পরে বাজার কমিটি সভা করে সিদ্ধান্ত নেন তাদের কোন প্রকার চাঁদা দেওয়া হবে না।  শনিবার দুপুরে অস্ত্রসস্ত্রে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে মারধর ও দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।

অভিযুক্ত মোতালেব মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এক বছরের জন্য আমরা এ হাট ইজারা নিয়েছি। হাটের মধ্যে অবৈধ কারন্টে জালের ব্যবসা করতে বাধা দেওয়ায় তারা নিজেরাই দোকান বন্ধ করে দিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছেন। হাটের মধ্যে এ নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়েছে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান জানান, চাঁদাবাজির অভিযোগ একটি অভিযোগ পত্র পেয়েছি। তবে বিষয়টি গুরুত্বে সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD