নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সোনারগাঁও নিউজ এর নির্বাহী সম্পাদক, সোনারগাঁও প্রেস ক্লাবের সদস্য ও সোনারগাঁও ডিগ্রী কলেজের সাবেক ভিপি রফিকুল হায়দার বাবুর পিতা জবরুল হায়দার (৮৫) বৃহস্পতিবার রাত ৮ টার দিকে বার্ধক্যজনিত হয়ে মোগরাপাড়া ষোলপাড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে নাতি নাতনী, আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সকাল ১০ টায় মোগরাপাড়া ইউনিয়নের ষোলপাড়া আব্দুর রহমান জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে ষোলপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
সাংবাদিক বাবুর পিতার মৃত্যুতে সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য ও সোনারগাঁও নিউজ পরিবার গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়।
আপনার মতামত দিন