বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

সোনারগাঁও প্রেস ক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আকতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সোনারগাঁও প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে চ্যানেল আই এর স্টাফ রির্পোটার আকতার হাবীব যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বুধবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন আকতার হাবীব এর প্রতিদ্বন্ধি প্রার্থী দৈনিক দেশ রূপান্তরের সোনারগাঁও প্রতিনিধি  রবিউল হুসাইন তার মনোনয়ন পত্র প্রত্যাহার করায় এ পদে বিনা প্রতিদ্বন্ধিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হতে যাচ্ছেন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে ও বিনা প্রতিদ্ধন্ধিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষনা করা হবে।

আগামী ১৮ ডিসেম্বর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অন্যান্য প্রতিদ্বন্ধিরা হলেন সভাপতি পদে এম এম সালাউদ্দিন ও ফজলে রাব্বী সোহেল , সহ-সভাপতি পদে আনিছুর রহমান ও মোক্তার হোসেন মোল্লা , সাধারণ সম্পাদক পদে ইউসুফ আলী ও আবু বকর সিদ্দিক , অর্থ সম্পাদক পদে মশিউর রহমান ও মিজানুর রহমান মামুন , প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দীপন সরকার ও খায়রুল আলম খোকন, দপ্তর সম্পাদক পদে হীরালাল বাদশা ও আনোয়ার হোসেন, সাংবাদিক কল্যান সম্পাদক পদে মাজহারুল ইসলাম ও মাহবুবুল ইসলাম সুমন , ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে আবুল বাশার ও মাসুম মাহমুদ, নির্বাহী সদস্য পদে নাসির উদ্দিন, কবির হোসেন, শামসুল আলম তুহিন ও মনির হোসেন।

নির্বাচন কমিশনের সমন্বয়কারী সাইফুল আলম রিপন জানান, প্রত্যাহারের শেষ দিনে বুধবার ১৩ জন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। ১১ টি পদে ৩৪ জন মনোনয়ন পত্র ক্রয় করেন। এখন ১১ টি পদের মধ্যে ১ টি পদে বিনা প্রতিদ্ধন্ধিতায় ১ জন নির্বাচিত হতে যাচ্ছেন। বাকি ১০টি পদে ২০ জন প্রতিদন্ধি করবেন। বৃহস্পতিবার চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD