রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে প্রাচীন স্থাপত্যকীর্তি কোম্পানিকা সেতু রক্ষার দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাচীন স্থাপত্যকীর্তি কোম্পানিকা সেতু রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার সকালে সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্মসম্পদ সংরক্ষণ কমিটি’র উদ্যোগে সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজ সংলগ্ন কোম্পানিকা সেতুর সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্মসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কবি রহমান মুজিব, সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি ফজলে রাব্বী সোহেল, সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্মসম্পদ সংরক্ষণ কমিটি’র সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সংস্কৃতিকর্মী ও ব্যাংকার মতিউর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোফাখ্খার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এরশাদ হুসাইন অন্য, নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী, শিক্ষিকা শামীমা নাসরিন,  সংগঠক খাদিজা আক্তার, ব্যবসায়ী মোঃ মহিউদ্দিন, সাংবাদিক ইমরান হোসেন, রাসেল আহমেদ, ইসকান্দার আলী আলভী প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁও ছিল প্রাচীন বাংলার রাজধানী। এ অঞ্চলে বহু প্রত্মসম্পদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসব প্রত্মসম্পদের মধ্যে কোম্পানিকা সেতু অন্যতম। যেটি স্থানীয় ভাবে পিঠাওয়ালী ব্রীজ নামে পরিচিত। এ প্রাচীন সেতুটি যথাযথ সংরক্ষণের অভাবে অযত্নে অবহেলায় এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।
এ সেতুটির দুই প্রান্তে বিকল্প সড়ক তৈরি করা হলেও সেতুটি দিয়ে ভারি যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। সেজন্য সেতুটি বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে। সেতুটির বেশির ভাগ অংশ ইতিমধ্যে ধসে পড়েছে। তাই অবিলম্বে এ প্রত্মসম্পদকে সংস্কারের মাধ্যমে সংরক্ষণ করার জন্য প্রশাসনের কাছে দাবী জানান বক্তারা।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD