মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

সোনারগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫জন আহত, বাড়িঘর ভাংচুর লুটপাট

নিজস্ব প্রতিবেদক,  জামপুর,   সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  ছাগলের গাছ খেয়ে নষ্ট করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৫জন আহত হয়েছে।  মঙ্গলবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের কাহেনা গ্রামে  এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ উঠে। এঘটনায় আহতের ভাই নুর মোহাম্মদ মোল্লা মঙ্গলবার সন্ধ্যায় বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের কাহেনা এলাকায় হালিম মোল্লার ছাগল পাশ্ববর্তী আমির হোসেনের লাগানো কয়েকটি কাঠাল গাছ মঙ্গলবার সকালে খেয়ে ফেলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে বিকেল ৪ টার দিকে হালিম মোল্লার নেতৃত্বে শাকিল মোল্লা, রিফাত মোল্লা, আবুল মোল্লা, হামিদ, রাতুলসহ ১০-১২জনের একটি দল দেশীয় অস্ত্র দা, লোহার রড হকিস্টিক ও কাঠের রুল নিয়ে আমির হোসেনের বাড়িতে প্রবেশ করে হামলা করে। হামলায় আমির হোসেন,  মুকবুল হোসেন,  সোহেল ও মাসুদা বেগম আহত হয়। ঘটনার সময় আমির হোসেনের বাড়িঘর,  আসবাবপত্র, সুকেসসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করা হয়। এতে বাঁধা দেওয়ায় আমির হোসেনের স্ত্রী মাসুদা বেগমকে মারধর ও শ্লীলতাহানী করে। তাদের চিৎকারে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে আমির হোসেনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
অভিযুক্ত হালিম মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পূর্ব শত্রæতার জের ধরে উভয় পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। আমাদের লোকজনও আহত আছেন।
সোনারগাঁও থানার ওসি (তদন্ত) এস এম শফিকুল ইসলাম বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD