রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

জামপুরে চলছে মাদক সম্রাট বাবুর রমরমা মাদক ব্যবসা, দেখার কেউ নেই

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুরে এক মাদক সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে বাবু ওরফে বরকি বাবু। অভিযোগ পুলিশের  নাকে ডগায় চলছে তার মাদক  ব্যবসা। যেন দেখার কেউ নেই। এলাকাবাসী উর্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এলাকাবাসী অভিযোগ, উপজেলা তালতলা পুলিশ কেন্দ্রের পুলিশকে ম্যানেজ করেই জামপুর ও সাদীপুর ইউনিয়নের কয়েকটি স্পটে প্রকাশ্যে মাদকদ্রব্য সাপ্লাই দিয়ে আসছে মাদক সম্রাট বাবু। পাশাপাশি সে চালিয়ে যাচ্ছে এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই।
বাবু উপজেলার জামপুর ইউনিয়নের পেচাঈন এলাকার মোঃ বাচ্চু মিয়ার ছেলে। তার সহযোগীদের মধ্যে রয়েছে তাজু,শাহরিয়ারসহ অনেকে। মাদক সম্রাট বাবুর জমজমাট মাদক ব্যবসার কারণে জামপুর ও সাদীপুরে হাত বাড়ালেই মিলছে মদ, গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা।
এলাকাবাসী জানান, মাদক বিক্রি হওয়াটা এখন স্বাভাবিক বলে মনে করে অনেকেই। এ ব্যাপারে কোনো রাখঢাকও নেই। সন্ধ্যার পর থেকে রাস্তাঘাটে পাড়া মহল্লায় মাদক ঘুরে ঘুরে ফেরি করে বিক্রি করছে এমন অভিযোগ করেন অনেকে।
এলাকাবাসী অভিযোগ করে জানান,পুলিশের সাথে নাকি মাসিক চুক্তি করে বরকি বাবু মাদক ব্যবসা চালাচ্ছে। এই চক্রের মাদক ব্যবসার শেল্টারদাতা নাকি অনেক প্রভাবশালী নেতারা। এদের মধ্যে প্রভাবশালী নেতাদের নামও বলছেন অনেকে।
এ সকল প্রভাবশালীদের ছত্রছায়ায় চক্রটি নিরাপদে ও নির্বিঘ্নে মাদক বিক্রি করে থাকেন। মাদক সহজলভ্য হওয়ায় এলাকার উঠতি বয়সি তরুণরা নেশার দিকে ঝুঁকে পড়েছে। ইদানিং মাদকাসক্ত পরিস্থিতিটা জামপুরে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মরণনেশা মাদকে দিন দিন এলাকার তরুণরা আসক্ত হচ্ছে। বাড়ছে মাদক সেবনকারীদের উৎপাত। বাবু ও তার সহযোগীরা এলাকায় প্রতিনিয়ত করছে চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড। পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে ইদানিং কয়েকজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করলেও বন্ধ হয়নি মাদক ব্যবসা। বরং দিন দিন এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবনকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হক জানান, পুলিশের সাথে সক্ষতার কোন প্রশ্নই উঠে না, পুলিশের নাম বিক্রি করে কেউ যদি কোন অপকর্ম করে থাকে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD