বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মাদক, চুরি-ছিনতাই রোধে সাংবাদিকদের পাশে চাইলেন সোনারগাঁও থানার ওসি নারায়ণগঞ্জে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রভাব পড়বে স্থানীয় নির্বাচনেও! আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই ব‌্যক্তির কারাদণ্ড আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা

সোনারগাঁওয়ে ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদল গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
রোববার  দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় বিভিন্ন মার্কেট ও বাজারে সর্বসাধারণের মাঝে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর করেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
এসময় আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা তাতীদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল করিম ইয়াসিন, বৈদ্দ্যেরবাজার ইউপির স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, আশিকুর রহমান আশিক, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মাসুদ রানা বাবু, সোনারগাঁও সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম প্রধান, সহ-সভাপতি আবু ইসলাম, সোনারগাঁও মহিলা কলেজের ছাত্রদলের সভাপতি সুমাইয়া আক্তার সাদিয়া মীম, সৈয়দ কবির হোসেন, ইঞ্জিনিয়ার আদিব,সজিব আহম্মেদ বাশার,আজমাঈন আহম্মেদ শাকিল, ইমন আহম্মেদ বুলেট প্রমুখ।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন, আগামী সংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ। সীমানা পুনঃ নির্ধারণের ফলে গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। বন্দর উপজেলাকে এ আসনে যুক্ত করার কারণে হিসাব নিকাশ পাল্টে গেছে। তিনি আরো বলেন, ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD