সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল

সোনারগাঁওয়ে আন্ডার পাসের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্থানীয়দের নিরাপদ যাতায়াতের জন্য এশিয়ান হাইওয়ে সড়কের ওটমা এলাকায় আন্ডার পাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
সোমবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের তিন গ্রামের সাধারণ মানুষ ও শিক্ষার্থী রা এ মানববন্ধন ও বিক্ষোভ করে। এসময় উটমা, পেচাইন ও কোবাগা গ্রামের মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উটমা এলাকার সিরাজুল ইসলাম রতন, মাসুদ মিয়া, পেচাইন গ্রামের ফজলুল হক, কোবাগা গ্রামের আমিনুল ইসলাম ও স্কুল শিক্ষার্থী তাহমিনা আক্তার প্রমুখ। এসময় দুই শতাধিক এলাকাবাসী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে তারা এশিয়ান হাইওয়ে সড়কে বিক্ষোভ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে নিরাপদ চলাচলের জন্য আন্ডার পাস জরুরী হয়ে পড়েছে। সড়ক প্রসস্থ হওয়ার কারনে দেশের বিভিন্ন স্থানে এ সড়ক দিয়ে প্রতিদিন দূর পাল্লার যানবাহনসহ ভারী যানবাহন চলাচল করে। ফলে দূর্ঘটনার ঝুঁকি বেড়েছে। এ সড়ক দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা নির্বিঘেœ যাতায়াত করতে সড়ক নির্মাণের পাশাপাশি এ উটমা এলাকায় আন্ডার পাস করা হলে দূর্ঘটনা রোধ হবে।
বক্তরা আরো বলেন, জামপুর ইউনিয়নের উটমা এলাকা গুরুত্বপূর্ন স্ট্যান্ড। এখানে ছোট বড় বিভিন্ন যানবাহনে মানুষ উঠা নামা করেন। এখানে আশপাশের তিন গ্রামের ৪-৫ হাজার লোক রাস্তা পারাপার হয়ে থাকেন। পাশাপাশি ছোট শিশুরা স্কুলে যাওয়া আসা করে। ফলে এখানে আন্ডার পাস হলে নিরাপদভাবে মানুষ যাতায়ত করতে পারবেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD