রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে–অধ্যাপক রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। বাংলাদেশে যখন ছাত্র জনতার অভ্যুত্থান শুরু হয় তিনি তখন লন্ডন থেকে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন। তার দিক নির্দেশনায় ছাত্র, জনতা ও বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে দেশ থেকে বিতাড়িত করেন। ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা ৫ আগস্ট দেশ ছেড়ে লেজ গুটিয়ে ভারতে পালিয়ে যান। তিনি আরো বলেন, আগামীর নতুন বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে। তার দেওয়া ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশে হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সনমান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে  ছাত্র জনতার বিজয়ের বর্ষপূতি উদযাপন ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও আলোচনা সভায় বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সনমান্দি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি নুরুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর, ঢাকা জজ আদালতের আইনজিবী শামীমা আক্তার শাম্মী, সোনারগাঁও থানার বিএনপি সহ সভাপতি শফিউদ্দিন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মুমিনুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন, মোক্তার হোসেন মিন্টু, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে ইয়াছিন নোবেল, যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকার প্রমুখ। এসময় বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীলা উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD