শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্রমিক দল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

oplus_0

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়নের মিরেরবাগ এলাকায় শ্রমিক দল নেতার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। সোনারগাঁও সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রহিমের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

রোববার দুপুরে সোনারগাঁওয়ে উদ্ভবগঞ্জ এলাকার একটি রেস্টুরেন্ট সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তোলেন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান । এর আগে গত শুক্রবার সন্ধ্যায় তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান। সংবাদ সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, জামপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, জাসাসের সিনিয়র সহ-সভাপতি সোলায়মান মিয়া, যুবদল নেতা আপেল মিয়া।

লিখিত বক্তব্যে শ্রমিক দল নেতা আব্দুল হান্নান দাবি করেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী সোনারগাঁও উপজেলার বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের অনুসারী হওয়ার কারনে আরেক প্রার্থী বিএনপি নেতা আল মুজাহিদ মল্লিকের ব্যক্তিগত সহকারী ও সোনারগাঁও সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রহিম তাদের স ঙ্গে দ্বন্দে জড়িয়ে পড়েন। সম্প্রতি আব্দুর রহিম তার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। সেই চাঁদা না পেয়ে গত শুক্রবার সন্ধ্যায় আব্দুর রহিমের নেতৃত্বে ১০-১৫জনের একটি দল মীরের বাগ এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানসহ ৭-৮টি বাড়িঘরে হামলা ও ভাংচুর করে। এতে তাদের প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন।

অভিযুক্ত ছাত্রদল নেতা আব্দুর রহিম বলেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত না। শুক্রবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হান্নান ও তার লোকজন এক ওই এলাকার যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় দু’পক্ষের উত্তেজনা তৈরি হয়। আহত যুবকের আত্মীয় স্বজন এ ঘটনা ঘটিয়েছে। উভয় পক্ষের মধ্যে মিমাংসা করতে গিয়ে তাদের রোষানলে পড়তে হয়। বিষয়টি রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD