বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ায় রুহুল কবির রিজভীকে মামুন মাহমুদের ফুলেল শুভেচ্ছা সোনারগাঁওয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা, মাদক মামলায় যুবকের যাবজ্জীবন রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩ নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন সিদ্ধিরগঞ্জে ফার্নিচারের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু আড়াইহাজারে প্রসূতির সিজারে বিলম্ব, অবহেলায় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাখ টাকায় মীমাংসা সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ট্রাক ডাকাতিকালে ভুয়া পুলিশ গ্রেফতার

কাঁচপুরে মহাসড়কে চলাচল নির্বিঘ্ন করতে ৪ শতাধিক স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মহাসড়কে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার সকাল থেকে বিকেলে পর্যন্ত এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর রাজস্ব অঞ্চল)ফাইরুজ তাসনীম, কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক আব্দুল কাদের জিলানী, কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ আলম। এছাড়াও সোনারগাঁও থানার বিপুল  পরিমাণ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক আব্দুল কাদের জিলানী বলেন, মহাসড়কের পাশে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করায় জনসাধারণের চলাচলে সমস্যার সৃষ্টি হয়। চলাচল নির্বিঘ্ন করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পুনরায় দোকান পাট বসানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান জানান, মহাসড়ককে যানজটযুক্ত রাখতে ও মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। মহাসড়কে অবৈধ স্থাপনার কারণে যানজট ও দূর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায় বলে স্থানীয়রা অভিযোগ করে আসছিলেন। এরই প্রেক্ষিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD