শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামত, স্বাধীন বিশেষজ্ঞ দলের মূল্যায়নের দাবি সোনারগাঁওয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই দুই স্থানে অবৈধ আনন্দ মেলা কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর হলে ঢাকার যানজট কমবে- আবদুস সালাম সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন

সোনারগাঁও সাহিত্য নিকেতনের মুখপত্র চর্চা ‘র শরৎ সংখ্যার পাঠ উন্মোচন

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

সোনারগাঁও সাহিত্য নিকেতনে মুখপত্র লিটল ম্যাগ চর্চা’র পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সোনারগাঁও পৌর এলাকার পানাম মুন্সিরাইল সুর্বণগ্রাম কালচারাল সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি কবি রহমান মুজিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল হুসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা কবি শাহেদ কায়েস, সহ সভাপতি আসমা আখতারী, প্রচার সম্পাদক মোফাখখার সাগর, সাংস্কৃতিক সম্পাদক মোয়াজ্জেনুল হক, তথ্য সম্পাদক মোকাররম সলিল, নির্বাহী সদস্য এরশাদ হুসাইন অন্য, সম্মোহনী আজিবুর, সদস্য দেওয়ান শামসুর রহমান, রোকেয়া আক্তার, সালেহ জুম্মান, শাহনাজ আক্তার, এলমা মরিয়ম জুম্মি ও জান্নাতুল ফেরদৌস প্রমূখ।

সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারন সম্পাদক রবিউল হুসাইন এর সম্পাদনায় প্রকাশিত চর্চা’র শরৎ সংখ্যায় ১৪টি কবিতা, ১৪টি ছড়া ও হাতেখড়ি বিভাগে নতুনদের ৮টি ছড়া কবিতা স্থান পেয়েছে।

পাঠ উন্মোচন অনুষ্ঠানে প্রত্যেকে চর্চায় প্রকাশিত স্ব স্ব লেখা পাঠ করে শোনান।

দীর্ঘদিন পর আবারও চর্চা প্রকাশিত হওয়ায় সবাই সোনারগাঁও সাহিত্য নিকেতনকে অভিনন্দন জানান। এখন থেকে লিটলম্যাগ চর্চা নিয়মিত প্রকাশিত হবে বলে অনুষ্ঠানে ঘোষণা দেন সোনারগাঁও সাহিত্য নিকেতন কর্তৃপক্ষ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD