সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁওয়ে জমি নিয়ে বিরোধে এক দম্পতিকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি নিয়ে বিরোধে এক দম্পতিকে কুপিয়ে জখম এবং গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায়  উপজেলার  মোগড়াপাড়ার ভাগলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধু মুছলিমা আক্তার বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভাগলপুর গ্রামের আরিফ হোসেনের সাথে প্রতিবেশী আনোয়ার হোসেনের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।  মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মুছলিমা ও তার স্বামী আরিফ হোসেন বাড়ির পাশে একটি গাছ কাটতে যায়। এ খবর পেয়ে প্রতিবেশী আনোয়ার হোসেন, তার স্ত্রী লাকি আক্তার, ছেলে মাহিয়ানসহ আরও কয়েকজন তাদের বাঁধা দেন। এসময় তাদের দু’পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ আনোয়ার হোসেনের লোকজনেরা অতর্কিতভাবে আরিফ হোসেন ও তার স্ত্রী মুছলিমা আক্তারের ওপর হামলা চালায়। হামলাকারীরা দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন অংশে জখম করে। এসময় তারা গৃহবধু মুছলিমা আক্তারকে শ্লীলতাহানি করে। হামলাকারীরা দম্পতিকে জখম করে আরিফ হোসেনের সাথে থাকা সাড়ে ৩৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহতদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে হামলাকারী পালিয়ে যায়। পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় আরিফ হোসেনকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করেন। এছাড়া গৃহবধুকে প্রাথমিক চিকিৎসার দেয়া হয়।

আহত মুছলিমা আক্তার বলেন, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে তারা আমাদের বারবার হুমকি  দেয়। আজ আমাদের হত্যা করার উদ্দেশ্যে তারা পরিকল্পিতভাবে এ হামলা চালায়।

অভিযুক্ত আনোয়ার হোসেন জানান, প্রতিপক্ষরা তাদের জায়গায় গাছ কাটতে এলে আমরা বাধা দেই। কথাকাটিকাটি সময় তাদের সাথে থাকা ধারালো অস্ত্র দিয়েই তাদের শরীরে আঘাত পায়। আমরা কোন আঘাত করি নি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, হামলার ঘটনা থানায় একটি অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD