মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দু’জন ভুয়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা অভিমুখী সড়কে পুলিশের চেকপোস্ট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ধারনা করা হচ্ছে, তারা এসআরবি সদস্য পরিচয় ব্যবহার করে প্রতারনা ও চাঁদাবাজি করে থাকে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝালকাঠির নলছিটি এলাকার মো.সোহেল (৩৫) ও গাজীপুরের জয়দেবপুর এলাকার মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)।
পুলিশ জানায়, সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) চন্দন দের নেতৃত্বে সোমবার রাতে মেঘনা টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হয়। এ সময় দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি কালো রঙের এসআরবির কটি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, পিস্তলের একটি কভার ও এসআরবির একটি পরিচয়পত্র পাওয়া যায়। পরিচয়পত্রটিতে ‘এমডি সুমন হোসাইন’ নামের এক কনস্টেবলের তথ্য রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এছাড়া দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন, ৯০টি প্লাস্টিকের টাই ও এফজেড-১ মডেলের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সোনারগাঁও থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, জব্দ করা সরঞ্জাম ব্যবহার করে ওই ব্যক্তিরা এসআরবি সদস্য পরিচয়ে প্রতারণা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে  জড়িত। তবে তারা কেউ এসআরবি সদস্য না। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর  আদালতে পাঠানো হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD