সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু

সংখ্যালঘু বলতে এদেশে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশী –আজহারুল ইসলাম মান্নান 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপি বিশ্বাস করে এই দেশে কোনো সংখ্যালঘু নেই—আমরা সবাই সমানভাবে বাংলাদেশী নাগরিক। হিন্দু-মুসলিম সবাই ভাই-ভাই, এটাই আমাদের প্রথম ও শেষ পরিচয়।
বুধবার সন্ধ্যায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান  উপজেলার কাঁচপুর, সাদিপুর ও বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন।
তিনি বলেন, ২৪ সালের ৫ আগস্টের পর থেকেই বিএনপির নেতাকর্মীরা মন্দিরে পাহারা দিচ্ছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। দেশের মানুষ সম্প্রীতির বন্ধনে যুগ যুগ ধরে বসবাস করছে। মসজিদ ও মন্দির পাশাপাশি দাঁড়িয়ে আছে, কেউ কারো ধর্ম পালনে বাধা দিচ্ছে না—এটাই প্রমাণ করে আমরা সহাবস্থানে বিশ্বাসী।
মান্নান আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা নির্ঘুমভাবে পূজা মণ্ডপ পাহারা দিচ্ছেন, যাতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
পুজামন্ডপে পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন , নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, সাদিপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ বিএনপির নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের লোকজন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD