শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক ব্যবসায়ীর তিনটি বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে বসত ঘরসহ ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার রাত ৯টার দিকে সোনারগাঁও পৌরসভার বসুনদরদী এলাকায় ব্যবসায়ী হাজী মোঃ হারুন প্রধানের বাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের এ ঘটনা ঘটে।খবর পেয়ে ঘটনাস্থলে সোনারগাঁও পৌরসভা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
হারুন প্রধানের বাড়ির ভাড়াটিয়া মোক্তার হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে এ বাড়িতে ঘর ভাড়া নিয়ে তিনটি পরিবার বসবাস করে আসছি। ঘরে আগুন লেগে আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র, ১ টিভি, ২টি ফ্রীজ, ২টি মোবাইল ফোন, নগদ টাকাসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমরা নিঃস্ব হয়ে যায়।
সোনারগাঁও ফায়ার সার্ভিস কর্মকর্তা জাহেদ চৌধুরী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আপনার মতামত দিন