রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল

সোনারগাঁওয়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
“জুলাই শহিদ দিবস” উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন পরিচালক কাজী মাহবুবুল আলম।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপ- পরিচালক এ কে এম আজাদ সরকার।
সভায় আলোচনা অংশ নেন ফাউন্ডেশনের কনজারভেশন অফিসার মো. নাসিব ইসলাম অভি,  রেজিষ্টশন অফিসার একেএম মুজাম্মিল হক, নিরাপত্তা অফিসার মো. সাখাওয়াত হোসেন, তত্ত্বাবধায়ক মো. আশরাফুল আলম নয়ন, গাইড লেকচারার মো. মনিরুজ্জামান প্রমুখ।  এসময় ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন  জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালন করছেন। আলোচনা শেষে জুলাই শহিদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD