রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে অবৈধ চুনা ও ঢালাই ফ্যাক্টরি বন্ধের দাবিতে “পরিবেশ রক্ষা আন্দোলন” এর মানববন্ধন  ১০ বছর পঙ্গু হয়ে থাকা অসহায় সালেহার পাশে এমপি পুত্র সজিব মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ   সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক

সোনারগাঁওয়ে ট্যুরিস্ট পুলিশের হেল্প ডেস্ক ও ডেঙ্গু নিধন আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পানাম নগরে ট্যুরিস্ট পুলিশের হেল্প ডেস্ক উদ্বোধন ও ডেঙ্গু নিধন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বিকেলে স্থানীয় রয়্যাল রিসোর্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু নিধন আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন।
বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাদিরা আক্তার নীরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বশিরউদ্দিন, নারায়ণগঞ্জ জোনের ইনচার্জ পরিদর্শক দেলোয়ার হোসেন, বিসমিল্লাহ এনএম  জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন, সাংবাদিক আল-আমিন তুষার, আবুবকর সিদ্দিক, মোক্তার হোসেন মোল্লা, হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, রবিউল হুসাইন, মাজহারুল ইসলাম, মশিউর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পানাম নগর বাংলাদেশের ঐতিহ্যের অংশ। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা ও পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তোলার মাধ্যমে এ ঐতিহ্য সংরক্ষণে ট্যুরিস্ট পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সোনারগাঁওকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা সম্ভব।
আলোচনা সভার আগে অতিথিরা পানাম নগরীতে হেল্প ডেস্ক উদ্বোধন করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD