বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

জি. আর স্কুলের গভর্নিং বডির নির্বাচনে মনোনয়ন জমা দিলেন সাংবাদিক মিজান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ১২৫ বছরের পুরনো ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সোনারগাঁও জি. আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দৈনিক আমাদের সময়ের স্টাফ রির্পোটার মিজানুর রহমান মামুন।
রোববার  দুপুরে সোনারগাঁও জি. আর ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদা ইয়াছমিন এর কাছে আনুষ্ঠানিক ভাবে তিনি স্কুল শাখার অভিভাবক সদস্য পদ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সাথে বিপুল সংখ্যক অভিভাবক, সমর্থক ও সহকর্মী উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান ছাড়াও তার প্রতিদ্বন্দ্বি দুলাল মিয়া ও আনোয়ার হোসেনসহ মোট ৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ৫ নভেম্বর বুধবার অনুষ্ঠিতব্য নির্বাচনে এ চার প্রার্থী থেকে ২ জন প্রার্থীকে অভিভাবকরা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত করবে।
এছাড়া কলেজ শাখায় অভিভাবক সদস্য পদে লিয়াকত হোসেন ও মো. মোশারাফ হোসেন মনোনয়ন পত্র দাখিল করেন। অন্য কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় তারা দুইজনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী অভিভাবক সদস্য হিসেবে হাওয়া আক্তার মনোনয়ন পত্র দাখিল করেছেন। উল্লেখিত আর কোনো নারী সদস্য প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD