শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

বিএনপি ক্ষমতায় আসলে মা-বোনদের আর নির্যাতিত হতে হবে না – আজহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন ‘ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় হাজারো মা-বোনকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। কারও স্বামী, ভাই কিংবা সন্তান গুম হয়ে গেছে; কেউ হারিয়েছেন জীবনের নিরাপত্তা। আমি সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁওয়ের মা-বোনদের বলতে চাই বিএনপি ক্ষমতায় আসলে আর কোনো মা-বোনকে নির্যাতিত হতে হবে না। আমরা জনগণের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার ফিরিয়ে আনব।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিউনের ঝাউচর এলাকায় নারীদের নিয়ে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। আমরা ক্ষমতায় এসে দেশের প্রতিটি নারীকে আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করব। নারীদের জন্য সুরক্ষিত কর্মসংস্থান, ন্যায়বিচার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। বাংলাদেশকে আমরা আবারও একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব।
পিরোজপুর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাশেম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, আজহারুল ইসলাম মান্নানের মেয়ে মারিয়া ইসলাম মুন্নি এবং পুত্রবধূ সাদিয়া ইসলাম জুঁই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও  পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক হান্নান বেপারী, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, নিজামুদ্দিন, হারুন-অর-রশিদ মিঠু, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নোবেল মীর, রাকিব হাসান, বিএনপি নেতা মাসুম রানা, আলিনুর বেপারী, মোহাম্মদ শাহানুর, হাসান বশরী, রিপন বেপারী, আল-আমিন বেপারী, মাসুদ বেপারী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং নারী সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তারা সরকারের সকল নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
পরে নারী ভোটারদের মধ্যে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD