নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
বাদ্য বাজনা বাজিয়ে আনন্দ উল্লাস করে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যুবদলের নেতাকর্মীরা যুবদলের ৪৭ তম প্রতিষ্টাবার্ষিকী পালন করেছে।
মঙ্গলবার দিনভর পৃথকভাবে সোনারগাঁও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ এ কর্মসুটি পালন করে।
বিকেলে মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে সোনারগাঁও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ পৃথকভাবে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনন্দ র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়নগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নান। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়াসহ বিএনপি, যুবদল ও এর অ্গংসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বাদ্যবাজনা বাজিয়ে দলীয় পতাকা ও গাড়ি বহর নিয়ে আনন্দ র্যালী মাধ্যমে ব্যাপক শোডাউন করে।
এদিকে দুপুরে এ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় সোনারগাঁও উপজেলা যুবদল এ কর্মসূচির আয়োজন করেন।
আপনার মতামত দিন