নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ ইন্টার স্কুল ও কলেজ এসোসিয়েশন (বিসকা) এর আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শনিবার সোনারগাঁও কাজী ফজলুল উইমেন্স কলেজে সকাল ১০ ঘটিকা থেকে ১টা পর্যন্ত ৩ ঘন্টায় এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় নারায়নগঞ্জ জেলার ২১ টি স্কুলের ৬১৮ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এসোসিয়েশনের আওতাভুক্ত বা এর বাইরেরও যেকোনো স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ বৃত্তি পরীক্ষায় প্লে থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত সকল শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন।
বাংলাদেশ ইন্টার স্কুল ও কলেজ এসোসিয়েশন (বিসকা) এর আয়োজনে বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে ছিলেন বিসকার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ রাজিবুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বিসকার সভাপতি মোঃ এমদাদ হোসেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিলনসহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।
আপনার মতামত দিন