শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

জামপুরে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় পোল্ট্রি ফার্মের ৬শ’ মুরগীর বাচ্চা মেরে ফেললো বখাটেরা

নিজস্ব প্রতিবেদক, জামপুর :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক পোল্ট্রি ফার্মে হামলা চালিয়ে ৬শ’ মুরগীর বাচ্চা মেরে ফেলেছে বখাটেরা। গত শনিবার বিকেলে উপজেলা জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার দুপুরে পোল্ট্রি ফার্মের মালিক শাহনাজ বেগম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

থানার দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলা জামপুর ইউনিয়নের বরুমদী এলাকার সৌদি প্রবাসী নেছার আহমেদের স্ত্রী শাহনাজ বেগম তার স্বামী বাড়িতে না থাকায় সে বাড়ি সাথে একটি দোকান ও একটি পোল্ট্রি ফার্ম পরিচালনা করে আসছে। তার স্বামী বিদেশে থাকায় ১৭ বছরের মেয়ে দোকানে দোকানদারী করে আসছে। গত কয়েকদিন ধরে ওই এলাকার সাদেক মিয়ার বখাটে ছেলে সাজ্জাদ হোসেন দোকানে এসে শাহনাজ বেগমের মেয়েকে উত্যক্ত করা সহ অশালীন কুরুচিপূর্ণ কথাবার্তা বলে কু-প্রস্তাব দিয়ে থাকে। এতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে সাজ্জাদ হোসেন বিভিন্ন সময় ভয়ভীতি ও ক্ষয়ক্ষতির হুমকি দেয়। গত শনিবার বিকেলে বাড়িতে কেউ না থাকায় সাজ্জাদ হোসেন তার সাঙ্গপাঙ্গ বখাটেদের নিয়ে শাহনাজ বাড়িতে প্রবেশ করে পোল্ট্রি ফার্মে হামলা চালায়। তারা পোল্ট্রি ফার্মে থাকা ৬শ’ মুরগীর বাচ্চা পায়ের পিষ্টে মেরে ফেলে।

এলাকাবাসী জানান, সাজ্জাদ হোসেন এক বখাটে, উচ্ছংখল ও মাদক সেবনকারী। সে এলাকায় বখাটেপনা করে বেড়ায়। কেউ প্রতিবাদ করলে তাকে মারধর সহ ভয়ভীতির হুমকি দেয়।

অভিযোগকারী শাহনাজ বেগম জানান, আমার স্বামী বাড়িতে না থাকায় আমি সন্তানদের নিয়ে বাড়িতে একটি পোল্ট্রি ফার্ম নির্মান করি ও বাড়ির সামনে একটি দোকান দেই। ওই দোকানে আমি ও আমার মেয়ে দোকানদারী করে। বখাটে সাজ্জাদ আমার মেয়ে কে বিভিন্ন সময় উত্যক্ত করে নানা কু প্রস্তাব দেয়। এ কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে সাজ্জাদ তার বাহিনী নিয়ে আমার ফার্মের ৬শ’ মুরগী মেরে ফেলে। এতে আমার ৪০ হাজার টাকা ক্ষতি সাধন হয়।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, মুরগীর ফার্মের হামলার ঘটনায় একটি অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD