শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মাদক, চুরি-ছিনতাই রোধে সাংবাদিকদের পাশে চাইলেন সোনারগাঁও থানার ওসি নারায়ণগঞ্জে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রভাব পড়বে স্থানীয় নির্বাচনেও! আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই ব‌্যক্তির কারাদণ্ড আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য গ্রেপ্তার সোনারগাঁওয়ে আধুনিক শিক্ষার প্রত্যয়ে খোকা আইডিয়াল একাডেমির যাত্রা শুরু  সোনারগাঁওয়ে বাপার মতবিনিময়  ও আহবায়ক কমিটি গঠন  সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির কাঁচামালবাহী ট্রাক আটক, প্রশাসনের কাছে হস্তান্তর

সোনারগাঁওয়ে এমপি প্রার্থী গোলাম মসীহকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে এক এমপি প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত এমপি প্রার্থী গোলাম মসীহকে এ জরিমানা আদায় করেন। শনিবার দুপুরে সোনারগাঁও পৌরসভার মুন্সীরাইল এলাকায় গোলাম মসীহর নিজস্ব বাসভবন পোদ্দার বাড়িতে তার সহধর্মিণী বেগম ঝিনুক এর নেতৃত্বে কয়েকশ’ মহিলাদের তালিমে ডেকে নির্বাচনী প্রচারণা ও হাতপাখা প্রতীকে ভোট চাওয়া হয়। এ অভিযোগের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) কাঁচপুর সার্কেল ফাইরুজ তাসনিম ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে এ জরিমানা আদায় করেন।
বাংলাদেশ ইসলামী আন্দোলন সমর্থিত এমপি প্রার্থী গোলাম মসীহ জানান, তালিমের জন্য মহিলারা আমার বাড়িতে এসেছে। কে বা কারা হাতপাখা প্রতীকের ভোট চেয়েছে তা আমার জানা নেই।
সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী গোলাম মসীহর পক্ষে তালিমে হাতপাখা প্রতীকের ভোট চাওয়ার সত্যতা পাওয়া যায়। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD