রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
বারদীর নুনেরটেকে শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা ও  ছাতা বিতরণ সোনারগাঁওয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখল করে গ্যারেজ নির্মাণের অভিযোগ অবশেষে টনক নড়ছে সওজের, সোনারগাঁওয়ে আষাঢ়িয়াচর সেতুতে বড় গর্তের মেরামত  জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামীর পথসভা ও বিক্ষোভ মিছিল  সোনারগাঁওয়ে সাংবাদিককে হত্যার হুমকি , থানায় অভিযোগ সোনারগাঁওয়ে দুই হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা সোনারগাঁওয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে তরুণী সোনারগাঁওয়ে আষাঢ়িয়াচর সেতুতে বড় গর্ত, ওয়াকওয়ে রাস্তার বেহাল দশা, দুর্ঘটনার শঙ্কা সোনারগাঁওয়ে চুরি-ছিনতাই ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সোনারগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু , আহত ১ শিশু

বারদীর নুনেরটেকে শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা ও  ছাতা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”- এ শ্লোগান নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা ও একটি ছাতা  বিতরণ করা হয়েছে ।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ আজহারুল ইসলাম মান্নান-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে ।
এ কর্মসূচি সফল ও বাস্তবায়নের লক্ষ্যে “ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় রোববার দুপুরে উপজেলার বারদী ইউনিয়নের মেঘনা নদীর তীরে অবহেলিত চরাঞ্চল নুনেরটেক সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে ফলজ গাছের চারা ও একটি ছাতা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু।
বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা কৃষক দলের সভাপতি ফজলু মেম্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুনেরটেক সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ জামাল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা ওহাব, সহ-সভাপতি জিলানী মেম্বার, বারদী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ বিল্লাল মুন্সি, বারদী ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি ফরিদ, সভাপতি তোফাজ্জল, সাংগঠনিক সম্পাদক তৈয়ব, বারদী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আক্তার, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির নেতা স্বপন, নাছিরসহ অসংখ্য নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ সেলিম হোসেন দিপু বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে ফলজ গাছের চারা ও একটি ছাতা বিতরণ করেন। তিনি বলেন,
আমাদের বিশ্বাস, আজ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া এই ছোট্ট চারাগাছগুলো একদিন শুধু ফলই দেবে না, বরং নির্মল বাতাস, সবুজ পরিবেশ এবং একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশের ভিত্তি গড়ে তুলবে।
পরে স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয় ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD