রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

অস্ত্র কেনা ও মজুদ নিয়ে আলাপচারিতার বিএনপি নেতা ডন বজলুসহ ৪ জন গ্রেফতার



নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র কেনা ও মজুদ নিয়ে আলাপচারিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপি নেতা বজলুর রহমান ওরফে ডন বজলুসহ তিন সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। র‌্যাব তাদের কাছে থেকে বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৫ টা মোবাইল সেট উদ্ধার করেছে।  শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার সন্ধ্যায় র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত বজলুর রহমান সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি পদে রয়েছেন। বজলু ব্যতীত অন্যান্য গ্রেফতারকৃতরা হলেন কাঁচপুরের নাজমুল হকের ছেলে ইউসুফ ওরফে বাদল মৃত সাদেক আলীর ছেলে সাইফুল এবং মৃত নূরউদ্দিন আহমেদের ছেলে আব্দুল জব্বার।

এর আগে, গত ২১ জানুয়ারি রাতে ভিডিওটি ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা বজলুর রহমান তার কর্মী সমর্থকদের নিয়ে গজারিয়ার মিয়ামি নামের একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন। খাওয়াদাওয়াকালীন সময়ে তার সঙ্গে থাকা ব্যক্তিদের মধ্যে একজনকে নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁও এলাকায় প্রচুর অবৈধ অস্ত্র মজুদ করা হচ্ছে বলে মন্তব্য করতে শোনা যায়। একই ভিডিওতে বজলুর পাশে বসা আরেকজনকে বজলুর কানে কানে বলতে শোনা যায় নির্বাচনের জন্য আমাদের আরও দুটি অস্ত্র দরকার। তাদের এই কথোপকথনে অবৈধ অস্ত্র মজুদের বিষয়টিও স্পষ্টভাবে উঠে আসে। এরপরই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাৎপর হয়ে শনিবার তাকে গ্রেফতার করে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD