রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে অবৈধ ব্যাটারি কারখানা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাদিপুর ইউনিয়নের কাজহরদী শ্রীরামপুর এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধভাবে গড়ে তোলা দুটি ব্যাটারি কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ কারখানা দুটি গুড়িয়ে দেয়। এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জের পরিদর্শক টিটু বড়ুয়া, সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া ব্যাটারী তৈরির বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করে। ভ্রাম্যমান আদালতের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মালিক পক্ষের লোকজন পালিয়ে যায়। এ ঘটনার পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের কাহজরদী শ্রীরামপুর এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দুটি কারখানায় ব্যাটারী উৎপাদন করে আসছে। উৎপাদনে ব্যবহৃত সীশাসহ এসিড মিশ্রিত পানি পাশ্ববর্তী নদ ও খালে ফেলে পরিবেশ দূষন করেছে। এছাড়াও ক্ষতিকারন রাসায়নিক দ্রব্যের প্রভাবে ওই এলাকার মানুষ চর্ম রোগ, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ বিষয়গুলো তুলে ধরে স্থানীয়রা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কাছে অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওই ব্যটারি কারখানা দুটি গুড়িয়ে দেয়।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের পরিদর্শক টিটু বড়ুয়া সোনারগাঁও নিউজকে জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে একটি প্রভাবশালী মহল কারখানায় ব্যাটারী উৎপাদন করে আসছে। ফলে ওই এলাকার পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে কারখানা গুড়িয়ে দেওয়া হয়। অভিযানের সময় মালিক পক্ষের কাউকে কাউকে না পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান সোনারগাঁও নিউজকে বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যাটারী উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অবৈধভাবে ব্যাটারী উৎপাদনে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত বলেন, অবৈধভাবে ব্যাটারী উৎপাদনের দায়ে কারখানা গুড়িয়ে দেওয়া হয়। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD