নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৪টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সামনের মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্তরা।
জানা যায়, উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সামনের মার্কেটে বুধবার রাত সাড়ে ১০ টায় বিদ্যুৎ এর ট্রান্সফরমায় হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ওই মার্কেটের পোল্ট্রির দোকান, লাইব্রেরি, সেনেটারী ও আইসক্রিমের গুদাম দোকান পুড়ে যায়। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানদাররা বলছে আগুনে তাদের দোকানে সব মিলিয়ে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতিসাধন হয়েছে।
সোনারগাঁও ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা ওসমান গণি বলেন, আমাদের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয় ক্ষতির পরিমাণ নিরূপন করা যায়নি। তবে ক্ষতিগ্রস্তরা দাবি করছে তাদের ৩০ লাখ টাকায় ক্ষতি হয়।
সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে।
আপনার মতামত দিন