রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা  কাঁচপুরে বাসের মালামাল রাখার বক্সে ৯ কেজি গাঁজা, চালক হেলপার আটক গ্যাস সঙ্কট নিয়ে বিকেএমইএ এর বিলের কিস্তি সহ ৬ দাবি বন্দরে ইসলামি যুব আন্দোলন নেতা বুলবুল হত্যায় মামলা রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে ৭০টি সেলাই মেশিন, নগদ অর্থ ও খেলাধুলার সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জ সদরে শুরু ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন সোনারগাঁওয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার প্রাথমিক শিক্ষার ওপর যথাযথ গুরুত্ব দিলে এসপি, ডিসি কিংবা সরকারের প্রতিনিধিত্ব করা সম্ভব- এমপি মান্নান সোনারগাঁওয়ে বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় কার্যালয়ের আসবাবপত্র ও জানালার গ্রীল লুটে নেওয়ার অভিযোগ

আওয়ামী লীগ নেতা ফিরোজ জামান মোল্লার প্রথম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক ফিরোজ জামান মোল্লার আজ ২০ আগষ্ট বৃহস্পতিবার ১ম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বাদ জোহর উপজেলার পিরোজপুর গ্রামে তার নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে  মরহুমের পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের সকলের নিকট দোয়া কামনা করার আহবান জানিয়েছেন তার মেঝো ছেলে সাবেক ছাত্রনেতা ও সোনারগাঁও উপজেলা যুবলীগের সংগঠক মামুন আহমেদ রাশেদ।
২০২৫ সালের এই দিনে তিনি মারা যান। ফিরোজ জামান মোল্লা দীর্ঘ ২৩ বছর পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়কের দায়িত্ব পালন করে গেছেন। জীবদ্দশায় তিনি কয়েক মেয়াদে পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালণের মাধ্যমে স্থানীয় এলাকায় শিক্ষার প্রসারে কাজ করে গেছেন এবং পিরোজপুর পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালনসহ অত্র মসজিদ প্রতিষ্ঠায়ও তার অনবদ্য ভূমিকা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
তার মেঝো ছেলে মামুন আহমেদ রাশেদ জানান, আমার বাবা ফিরোজ জামান মোল্লা। তিনি সর্বজনের কাছে একজন প্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। তিনি ২০২৫ সালের ২০ আগস্ট না ফেরার দেশে চলে গেছেন। জীবদ্দশায় তিনি আমাদের পিরোজপুর এলাকায় মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের কল্যাণে বহু কাজ করেছেন। এলাকার রাস্তাঘাট, কয়েকটি ব্রিজ নির্মাণসহ বহু উন্নয়ণমূলক কাজ তার মাধ্যমে হয়েছে। তিনি এ উন্নয়ণমূলক কাজগুলোর বরাদ্দ আনতে শ্রম দিয়েছেন বলেই জনগণ আজ প্রশান্তি নিয়ে চলাফেরা করছেন। স্থানীয় জনগণ আমার বাবার এই পরিশ্রমের বিষয়কে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং আমাদেরকে দেখলে তার রেখে যাওয়া বহু স্মৃতি মনে করিয়ে দেন। আমরা আমাদের পিতাকে নিয়ে গর্ববোধ করি। সবাই আমার পিতার জন্য দোয়া করবেন যাতে মহান আল্লাহতায়ালা তাকে জান্নাতবাসী করেন’।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD