শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট সোনারগাঁওয়ে অবৈধভাবে মজুত করা ১৩ ড্রাম জ্বালানি তেল জব্দ সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আন্ডারপাস নির্মানের দাবিতে  মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ   সোনারগাঁওয়ে শত বছরের কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ সোনারগাঁওয়ে এম পি আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনি প্রতিশ্রুতির রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন সোনারগাঁওয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য বাহাউল হকের ইন্তেকাল

সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে সড়কে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি, মালপত্র লুট

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সৌদি আরব প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের জামপূরের চেঙ্গাইন এলাকা এ ঘটনা ঘটে। ডাকাতদল মোবাইল সেট, ল্যাপটপ, নগদ টাকা, মালপত্র ও পাসপোর্ট লুট করে নিয়ে যায়। ভূক্তভোগী বোরহানউদ্দিন চট্টগ্রামের মিরসরাই থানার পূর্ব পোল মোগড়া এলাকার নাসিরউদ্দিনের ছেলে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, সৌদি আরব প্রবাসী বোরহানউদ্দিন  একটি নোহা মাইক্রোযোগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথে উপজেলার জামপূর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় সোনারগাঁও ফুড প্রোডাক্টের সামনে সংঘবদ্ধ ৫-৬ জন অজ্ঞাতনামা ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখিয়ে তার বহনকারী গাড়ির গতি রোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, আইফোন, ল্যাপটপ, ৯০ গ্রাম স্বর্ণ এবং দুটি পাসপোর্ট নিয়ে যায়।
সৌদি আরব প্রবাসী বোরহানউদ্দিন জানান, তিনি শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে মিরসরাইয়ের উদ্দেশ্য রওনা হন। পথে সোনারগাঁওয়ে চেঙ্গাইন এলাকায় কয়েকজন মুখোশধারী ডাকাত দল রামদা নিয়ে তার বহনকারী নোহা গতিরোধ করে। এক পর্যায়ে তার গলায় রামদা ঠেকিয়ে পাসপোর্ট, ল্যাপটপ, নগদ ১২ হাজার টাকা,  একটি আইফোন, স্বর্ণ ও মালপত্র লুট করে নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, এশিয়ান হাইওয়ে সড়কে একের পর এক ডাকাতির ঘটনা ঘটলেও হাইওয়ে পুলিশের কোন এ সড়কে তৎপরতা দেখা যায় না। ফলে ডাকাত দল একের পর এক অপকর্মে করে যাচ্ছে। এ সড়কে যাত্রী ও চালকরা  নিরাপত্তাহীনতায় ভুগছেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক বিষ্ণু পদ শর্মা বলেন,এশিয়ান হাইওয়েতে তাদের কোন টিম কাজ করে না। তাদের ৮টি টিম বিভিন্ন জায়গায় ভাগ করে দায়িত্ব পালন করেন। তবে এশিয়ান হাইওয়ে সড়কে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ নিরাপত্তা দিয়ে থাকেন।
সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহ বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। ডাকাতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD