শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সিরাজুল হক ভূইয়া (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার সকাল ৬ টায় পিরোজপুরের দুধঘাটা গ্রামে তাঁর নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিরোজপুরের দুধঘাটা স্ট্যান্ড সংলগ্ন বালুরমাঠে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুম সিরাজুল হক ভূইয়া দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং স্থানীয় মানুষের কাছে সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
তার মৃত্যুতে নারায়ণগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাবেক সাংসদ অধ্যাপক রেজাউল করিম, আব্দুল্লাহ আল কায়সার, লিয়াকত হোসেন খোকা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, এফবিসিসিআই এর সাবেক পরিচালক ব্যবসায়ী মোহাম্মদ বজলুর রহমান সিআইপিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
আপনার মতামত দিন