বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওকে আধুনিক জনপদ গড়তে উন্নয়ন অব্যাহত থাকবে – এমপি মান্নান সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চলা ৪ চুনা ও ১ ঢালাই কারখানায় অভিযান সোনারগাঁওয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে আবারও মাদক ব্যবসা ছাড়লেন আরেক মাদক ব্যবসায়ী পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়ালিউর রহমান আপেল সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানা স্থানে খানাখন্দ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি টাংগুয়ার হাওরে কবি শাহেদ কায়েসের ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহায়তায় যুবদল নেতার ভ্যানগাড়ি প্রদান মাদক নির্মূলে খেলার মাঠই বড় শক্তি – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন দুই মাদক ব্যবসায়ী সোনারগাঁওয়ে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

সোনারগাঁওকে আধুনিক জনপদ গড়তে উন্নয়ন অব্যাহত থাকবে – এমপি মান্নান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, একটি আধুনিক ও বাসযোগ্য সোনারগাঁও গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। উন্নয়ন কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, এটি এলাকার সব মানুষের অধিকার।
মঙ্গলবার ( ২১ জুলাই) দুপুরে সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী ক্লিনিক থেকে হামছাদী উত্তরপাড়া বায়তুন নুর জামে মসজিদ পর্যন্ত ১ হাজার ৩০০ ফুট দীর্ঘ আরসিসি (আরসিসি) ঢালাই সড়কের নির্মাণকাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, নির্বাচনের আগে সোনারগাঁওবাসীর কাছে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। কাঁচা রাস্তা, জলাবদ্ধতা ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে যাতে কোনো এলাকার মানুষ ভোগান্তিতে না পড়েন, সে লক্ষ্যেই পরিকল্পিতভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রয়োজন অনুযায়ী এ ধরনের উন্নয়নকাজ চলমান থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা  আসিফ আল জিনাত, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু,  উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হক রুমি,  আতাউর রহমান, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, বৈদ্যোর বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক  নুর এ ইয়াসিন নোবেল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী ছিল। বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। সড়কটির নির্মাণকাজ শেষ হলে কয়েক হাজার মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হবে বলে তাঁদের প্রত্যাশা।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD